ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলেছে ক্যাম্পাস ফিরেছে প্রাণ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৫-১০-২০২১ রাত ৯:৫৪
রাজধানীর সরকারি বাঙলা কলেজে অনেকদিন পর উৎসবের আমেজ। করোনার অভিঘাত পেরিয়ে প্রায় দেড় বছরেরও বেশি সময় পর ক‌্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীদের কলরব। কারণ একটাই, সশরীরে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীদের এই আগমনে যেন প্রাণ ফিরে পেয়েছে পুরো ক্যাম্পাস।
 
কলেজের ১৭টি বিভাগ সশরীরে ক্লাস-পরীক্ষার আয়োজন করেছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন জানান দেয়, কতটা আবেগতাড়িত তারা। অনেকদিন পর দেখা, সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরছে। এ খুশির যেনো সীমা নেই। কলেজের শহীদ মিনার, ফারুক চত্বর, ছাতিম তলা ও লাভ রোডে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। জিজ্ঞেস করতেই অনুভূতির ঝাঁপি খুলে দেন মৃত্তিকা বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন। বলেন, করোনার কারণে দীর্ঘদিন পর ক্যাম্পাসে। অনুভূতি ব্যক্ত করে বুঝানোর মতো নয়। অনার্সের শেষ পর্যায়ে চলে এলেও মনে হচ্ছে এই তো শুরু। ক‌্যাম্পাসে প্রাণভরে নিশ্বাস নেওয়ার স্বাদই অন‌্যরকম।
 
এদিকে, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর নূর এদিন বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এর আগে সকালে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে কলেজ প্রশাসন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?