কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
কক্সবাজার সদর উপজেলায় বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক অভিযানে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আদালতের রায় অমান্য ও অভিযানে অসহযোগিতা করায় আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) কক্সবাজার বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াসউদ্দিনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণ এবং খাদ্যস্থাপনায় কীটপতঙ্গ পাওয়ার অপরাধে ‘জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একইভাবে স্টোরেজে একই ফ্রিজে কাঁচা মাছ, মাংস ও ফল সংরক্ষণ, অপরিচ্ছন্ন চপিং বোর্ড ব্যবহার এবং যথাযথ লেবেল ছাড়া খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে ‘স্বপ্ন সুপার শপ’-কে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, নোংরা পরিবেশে ভেজাল ঘি ও দই উৎপাদন, খবরের কাগজে খাদ্য সংরক্ষণ এবং রান্নাঘর ও স্টোররুমের মাঝে শৌচালয় থাকার দায়ে ‘চৌরঙ্গী বেকারি’-কে ৮ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। পাশাপাশি পচা মাছ, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং অনুমোদনহীন রঙ ও চেরি ফলের নামে করমচা ব্যবহারের অপরাধে ‘কাসুন্দী রেস্তোরাঁ লিমিটেড’-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তবে প্রতিষ্ঠান দুটি আদালতের রায় অমান্য ও অভিযানে অসহযোগিতা করায় তাদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তা, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শকগণ এবং র্যাব-১৫, ব্যাটালিয়ন আনসার ও জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
ডায়াবেটিস প্রতিরোধে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি বিইএস-এর