ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল বন বিভাগ কর্তৃক বনদস্যুদের কবল থেকে ১ একর মাল্টা বাগান উচ্ছেদ করে বনভূমি রক্ষা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১:২০
টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগ কর্তৃক বনদস্যুদের কবল থেকে ১ একর মাল্টা বাগান উচ্ছেদ করে বনভূমি রক্ষা করা হয়েছে। মধুপুর উপজেলার দোখলা রেঞ্জের চাঁদপুর বিটে সন্ত্রাসী বনদস্যু কালু মেম্বার প্রভাব খাটিয়ে ২০১৮-২০১৯ সনে সরকারি অর্থায়নে সৃজিত সফল উডলট বাগান CFW দের সহায়তায় বিনষ্ট করে। এরপর মালটা চাষের মাধ্যমে সংরক্ষিত বনভুমি ১.০ (একর) জবরদখল করে রাখে।
 
 
বনদস্যুদের অপচেষ্টা মধুপুর থানা পুলিশের সহযোগিতায় প্রতিহত করে বন বিভাগ। সহকারি বন সংরক্ষক মোঃ জামাল হোসেন তালুকদার এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফগণ মাল্টা বাগান উচ্ছেদ করে উদ্ধারকৃত ওই জায়গায় চারা রোপন করে পুনরায় বাগান তৈরী করে। মধুপুর উপজেলার দোখলার রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, এ বিষয়ে আমরা যথারীতি আইনানুগ ব্যাবস্থা গ্রহন করেছি।
 
 
পীরগাছা মৌজায় সি,এস দাগ নং ১১৩ এরবন বনভুমি রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি। টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ডঃ জহিরুল হক বলেন সরকারি বনভূমি রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ বিষয়ে সচেতন নাগরিক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার