ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ৩:৫৬

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম প্রবেশদ্বার নামে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি উল্টে যাওয়ায় সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বুধবার (২৭ অক্টোবর) সকালে পাটুরিয়া ঘাটে আমানত শাহ ফেরি ১৭টি যানবাহন নিয়ে উল্টে  যাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে দৌলতদিয়া প্রান্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহনগুলোর জট তৈরি হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে আমানত শাহ ফেরিটি গাড়ি লোড করে পাটুরিয়ায়ার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে আমানত শাহ ফেরিটি পাটুরিয়ার ৫ নং ফেরিঘাটে নোঙর করলে ৩টি যানবাহন নামার পরই ১৭টি যানবাহন নিয়ে ফেরিটি ডুবে যায়।

তারপরই ৫ নং ফেরিঘাট বন্ধ করে দিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সহ বিআইডব্লিউটিসি। ফলে উভয়প্রান্তে ঘাটসংকট ও ফেরিসংকটের কারণে দৌলতদিয়া প্রান্তে যানজট সৃষ্টি হয়েছে।

আরিচা ফেরি স্টেশনের পরিদর্শক মুজিবুর রহমান জানান, পানির নিচ থেকে এখন পর্যন্ত একটি মোটরসাইকেল পাওয়া গিয়েছে। শেষ গাড়ি ও যাত্রী উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ঘাট এলাকায় দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় ৬ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি। এর মধ্যে জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পেট্রোল পাম্প পর্যন্ত ২ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে যাত্রীবাহী বাস।

চুয়াডাঙ্গা থেকে আসা দিগন্ত পরিবহনের যাত্রী ইশান শেখ বলেন, ঘাট এলাকায় সাড়ে ৫ ঘণ্টা ধরে অপেক্ষা করছি। ঘাট থেকে এখনো ৩ কিলোমিটার দূরে আছি। পাটুরিয়ায় ফেরি উল্টে যাওয়াও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই এখনো সিরিয়ালে আটকে আছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, পাটুরিয়ায় ফেরি উল্টে যাওয়ায় উদ্ধার তৎপরতার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

এমএসএম / এমএসএম

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন