ইউপি নির্বাচন জুড়ী
আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নিয়ে বর্ধিত কর্মী সভা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের কে নিয়ে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮অক্টোবর) দুপুর ১২ টায় শাহজালাল কমিউনিটি সেন্টারে জুড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশের সঞ্চালনায় ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেনের সভাপতিত্বে বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয় । এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ পূর্নবাসন সম্পাদক আলী হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি, মহিলা ভাইস চেয়ারম্যান রন্জিতা শর্মা।
আরোও উপস্থিত ছিলেন- বাংলাদেশ যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ জুড়ী উপজেলা শাখার নেতা বৃন্দসহ উপজেলার ৫ টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন। এ সময় জায়ফরনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী, পশ্চিমজুড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস, সাগরনাল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল নূর,পূর্বজুড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদির, গোয়ালবাড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়নে নির্বাচন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied