ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রায় শতবর্ষী বীর মুক্তিযোদ্ধার মুমূর্ষ অবস্থায় রক্ত দিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৯-১০-২০২১ দুপুর ৪:৫৩

রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাসিন্দা আব্দুল্লাহিল কাফি (৯১)। বার্ধক্যজনিত ও শারীরিক সমস্যার কারনে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। তার অসুস্থতার খবর পেয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গসংগঠন  "মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" টাঙ্গাইল জেলা শাখার সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তান ওই বীর মুক্তিযোদ্ধার পাশে গিয়ে দাঁড়ান। ডাক্তারের সিদ্ধান্ত অনুযায়ী রক্তের প্রয়োজন হওয়ায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাকে রক্ত প্রদান করে "মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাছুম পারভেজ তুষার। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)'সহ অন্যান্য সদস্যগণ। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রায় শতবর্ষী আব্দুল্লাহিল কাফি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন "মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান ও সেবা সংস্থার পরিচালক (কার্যক্রম) মোঃ শাহীনুর ইসলাম শাহীন এর পিতা। এসময় তারাও উপস্থিত ছিলেন। টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২য় তলায় ৪ নং ওয়ার্ডের ৭ নং কেবিনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য পরিবারের  পরিবার ও সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার