জুড়ীতে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ নেতা বহিষ্কার
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলার ৮ নং গোয়ালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সবুজ আহমদ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় উপজেলা যুবলীগ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেন।
দলীয় সূত্র জানায়, জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়। সেখানে 'বিদ্রোহী' প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সবুজ আহমদ। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা ভঙ্গের দায়ে উপজেলা যুবলীগ তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে। পরে সংগঠনের নেতারা ফেসবুকে বহিষ্কারাদেশের চিঠিটি ফেসবুকে ছড়িয়ে দেন।
উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সবুজ আহমদ মুঠোফোন বলেন, যুবলীগ আমাকে বহিষ্কার করেছে কিন্তু জনগণ আমাকে বহিষ্কার করে নি। আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি আগামীতে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে যাব।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ