ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

৪ নভেম্বরের মধ্যে বাঙলা কলেজের শিক্ষার্থীদের টিকা নেওয়ার নির্দেশ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৯-১০-২০২১ রাত ৯:৫১
আগামী ৪ নভেম্বরের মধ্যে বাঙলা কলেজের সব শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।ক‌লে‌জের অধ্যক্ষ ড. ফের‌দৌসী খান কর্তৃক স্বাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানানো হয়।বিজ্ঞ‌প্তিতে বলা হয়, সরকা‌রি বাঙলা ক‌লে‌জের উচ্চ মাধ্যমিক, অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও কোভিড-১৯ টিকা নেয়নি তাদের আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে টিকা নিতে হবে। 
 
এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর টিকার কার্ড ও কলেজ পরিচয়পত্র নিয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে শিক্ষার্থীরা টিকা নিতে পারবে।কলেজের ব্যবস্থাপনায় যারা টিকা নিতে ব্যর্থ হবে তাদের পরবর্তী সময়ে নিজ দায়িত্বে টিকা নিতে হবে। এছাড়াও বাঙলা কলেজ শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য গত ২৪ অক্টোবর প্রকাশিত সময়সূচি বাতিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।উল্লেখ্য, গত ২৪ অক্টোবর থেকে মহাখালীর করোনা ডেডিকেটেড হাসপাতালে সাত কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম শুরু হয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?