ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাই‌লে প্রবাসীর মা, স্ত্রী ও অজ্ঞাত যুবক সহ ৩ জ‌নের লাশ উদ্ধার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ১২:৩৪

টাঙ্গাই‌লের ঘাটাই‌লে এক বাসা থেকে প্রবাসীর মা, স্ত্রী ও অজ্ঞাত যুবক সহ তিনজ‌নের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ৩০ অ‌ক্টোবর শ‌নিবার সকা‌লে ঘাটাইল উপ‌জেলার দিগর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে তা‌দের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কাশতলা দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী জয়নুদ্দীনের মা জামেলা (৫৫),  স্ত্রী সুমি (২০) ও শাহজালাল (২৯)। পুলিশ ও স্থানীয়রা বলছে, শাহজালালের সঙ্গে সুমির অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। আহত শিশুটি সুমির মেয়ে সাথী (৪)। দিগর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, হা‌মিদপু‌রের খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুব‌কের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ সময় এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে চিকিৎসার জন্য পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থাও আশঙ্ক‌জনক। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজহারুল ইসলাম সরকার বলেন, তিনজ‌নের মৃত্যুর ঘটনা রহস্যজনক। হত্যা নাকি আত্মহত্যা সে‌টা জানা যায়নি। তদন্ত করে মূল ঘটনা জানা যা‌বে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন রহস্য উদ্ঘাটনের জন্য যেসকল সাক্ষ্য-প্রমাণ প্রয়োজন, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্তের কাজ শুরু করেছি। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার