ফরিদপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের আহ্বায়ক কমিটি গঠন
ফরিদপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত শনিবার (২২ মে) বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় সভাপতি প্রদীপ শংকর ও সাধারণ সম্পাদক মৃণাল কে মধু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী ৩ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়। ফরিদপুরে সুব্রত দাসগুপ্তকে (ডিউক) আহ্বায়ক এবং রঞ্জন ঘোষ ও অপূর্ব ঘোষকে যুগ্ম-আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের ফরিদপুর শাখার আহ্বায়ক সুব্রত দাসগুপ্ত (ডিউক ) জানান, প্রথমেই ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় সভাপতি প্রদীপ শংকর ও সাধারণ সম্পাদক মৃণাল কে মধুকে। এই আহ্বায়ক কমিটির সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আশা করছি এই কমিটির মাধ্যমে আমরা আগামী ৩ মাসের মধ্যে ফরিদপুর জেলার সকল কমিটি গঠনের কাজ শেষ করে সুন্দর কমিটি উপহার দিতে পারব। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই কমিটির কার্যক্রম পরিচালনা করাই প্রাথমিক লক্ষ্য আমার।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied