ফেনীতে পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ কাউসারের মৃত্যু
ফেনীতে হিন্দু-মুসলিম ও পুলিশের ত্রিমূখী সংঘর্ষের সময় গুলিবিদ্ধ কাউসার (১৯) মারা গেছেন। তিনি ঢাকা-কাকরাইল ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে মারা যান। কাউসার সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের ব্যবসায়ী একরামুল হক সবুজের বড় ছেলে।
জানা যায়, গত ১৬ অক্টোবর কাউসার ফেনী বড় মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মাথা ও মুখে গুলিবিদ্ধ হন। বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সোনাগাজীর নিজ বাড়িতে ছিল। বৃহস্পতিবার রাত থেকে তার অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর ৫টার দিকে তাকে ঢাকায় ওই হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহতের চাচা আতাউল ইসলাম জানান, ওই দিন দোকানের মালামাল কিনতে কাউসার বিকেলে ফেনী এসেছিল। মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার সাথে সাথে ত্রিমূখী সংঘর্ষের সময় গুলিতে আহত হয়। শুক্রবার রাতে তার লাশ ঢাকা থেকে সোনাগাজী পৌর শহরের কাশ্মির বাজার সড়কের ভাই ভাই মঞ্জিলের বাসায় আনা হলে কান্নার রোল পড়ে যায়। মা-বাবা পরিবারের বড় ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ। এলাকার নম্র-ভদ্র কাউসার বাবার সাথে ব্যবসা দেখাশুনা করতো।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied