ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

হাসপাতালে দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতকারী গ্রেফতার


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৪:১

নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতকারী মাহফুজুর রহমান খানকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১১ এর সদস্যরা।
শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লার চৌদ্দগ্রামর চিওড়া বাজারের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহফুজুর রহমান খান নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর  গ্রামের কুদ্দুছ খানের ছেলে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ সিসিপি ২ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নোয়াখালী জেনারারেল হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যদকে ছুরিকাঘাতকারীকে র‌্যাব ১১ এর সিসিপি ২ ও ৩ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছুরিকাঘাতে করার কথা স্বীকার করেছে। আসামিকে সুধারাম মডেল থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায়  ২৫০ শয্যা বিশিষ্ট নেয়াখালী জেলারেল হাসপাতালের ফটকে  অটোরিক্সা রাখাকে কেন্দ করে কত্যব্যরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজুর রহমান খান। পরের দিন বুধবার (২৭ অক্টোবর) তাকে প্রধান আসামী করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে  প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান