ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খাবার নিয়ে অসহায়দের পাশে বাঙলা কলেজ শিক্ষার্থীরা


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৪:১৭
বাঙলা কলেজ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের উদ্যোগে অসাহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করে।  শনিবার(৩০ অক্টোবর) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ খাবার বিতরণ কর্মসূচী পালন করা হয়। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এবং তাদের ব্যক্তিগত অর্থায়ণে অসহায়, দুস্থ, অনাহারী, ভিক্ষুক ও রিক্সা চালকের মধ্যে দুপুরের এক বেলার খাবার বিতরণ করা হয়। 
 
 হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মাহবুবুল ইসলাম এ কর্মসূচী উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক লাবনি শাহাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাফর ইকবাল, অর্থ সম্পাদক মকিবুল মিয়া, কলেজ যুব থিয়েটারের সাধারণ সম্পাদক আতিকুর রহিম, ছাত্রলীগকর্মী সাগরসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধন করে এস এম মাহবুবুল ইসলাম আয়োজক শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রমের সাথে থাকার আহ্বান জানান।
 
এসময় এই কর্মসূচীর উদ্যোক্তা শেখ সাকিব আলম বলেন, 'অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি ভবিষ্যতে আমাদের অসহায় শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার করারও পরিকল্পনা রয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?