ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৪:২৩

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়। “মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা  দিবসটি পালনে শনিবার পুলিশ সুপার কার্যালয়ে বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভায় ইএসডিও’র নির্বাহী পরিচালক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, মুখ্য আলোচক পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো: নাছির উদ্দিন যুবায়ের, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পদাক আলহাজ্ব মো: বাবলুর রহমান বাবলু প্রমুখ। এর আগে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে। পরে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কমিউনিটি পুলিশিং সংক্রান্ত নাটিকা প্রদর্শন করা হয়। বিকেলে পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে