ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৪:২৭
মৌলভীবাজার জেলার জুড়ী থানা কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর ) সকাল ১১ টায় র‍্যালি
শেষে থানা কনফারেন্স রুমে "মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" এ স্লোগানকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ওসি তদন্ত আবুল কালাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, এসআই খাইরুল আলম বাদল, হারুন অর রশীদ চৌধুরী, জাকির হোসেন ভূঁইয়া, পরিমল দাস, এএসআই নাজমুল হোসেন, জোসেফ আহমদ, জলি আক্তার প্রমুখ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন মোরশেদ আলম ময়না, মানিক মিয়া, জাহের আলী, সবুর মিয়া,বটল মিয়া, সিলেট বিডি নিউজ ২৪ লাইভের বিশেষ প্রতিনিধি আদনান চৌধুরী সহ আরোও অনেকে। সভাপতির বক্তব্যে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, "মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" এ শ্লোগান বাস্তবায়নে বর্তমানে পুলিশ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন।
 
সভায় বক্তারা বলেন, উন্নত বিশ্বের যে কোন দেশের মতো বাংলাদেশের পুলিশ ও দিনরাত জনগণের নিরাপত্তায় কাজ করছে। বিশেষ করে কমিউনিটি পুলিশিং আইন-শৃঙ্খলা রক্ষায় অনবদ্য ভূমিকা পালন করছে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী