চির নিদ্রায় শায়িত হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বটল
চির নিদ্রায় শায়িত হলেন মৌলভীবাজার জেলার জুড়ী- বড়লেখা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদ উদ্দিন (বটল) আর নেই। শনিবার বিকেল ৩ টায় জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হাজী আপ্তাব আমিনা কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
গত সোমবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদ উদ্দিন বটল অবিভক্ত বড়লেখা-জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ব্যাপকভাবে উন্নয়ন কর্মকান্ড করায় তিনি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। সততা, সাদাসিধা জীবনযাত্রা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তিনি ছিলেন অনন্য। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে সাবেক এ উপজেলা চেয়ারম্যানের জন্য দোয়া চাওয়া হয়েছে।
সাবেক এই উপজেলা চেয়ারম্যানের জানাজায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক এমপি এমএম শাহীন, কেন্দ্রীয় বিএনপি নেতা আবেদ রেজা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ , সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied