ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ী থেকে চুরি যাওয়া পিকআপভ্যান ময়মনসিংহ থেকে উদ্ধার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ১:১
গাজীপুরের কোনাবাড়ীর হরিণাচালা এলাকা থেকে চুরি যাওয়া পিকআপভ্যান ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (৬ জুন) রাত ১০টার দিকে কোনাবাড়ী থানার হরিনাচালা পারিজাত এলাকার স্বর্ণা বেগমের বাসার সামনে থেকে পিকআপভ্যানটি চুরি হয়, যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ন ১৭-৬৬৬০। পরে গতকাল সোমবার স্বর্ণা বেগম জিএমপির কোনাবাড়ী থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ।
 
মামলার তদন্ত চলাকালে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে কোনাবাড়ী থানা পুলিশ। অবশেষে ময়মনসিংহের ভালুকা থানা এলাকা থেকে চোরাই পিকআপটি উদ্ধার করা হয়। এ সময় মনির হোসেন শাওন (৩২) এবং  মুন্নাকে (১৯) আটক করা হয়। তারা উভয়েই শেরপুর জেলার নকলা থানার মৃত সফিকুল ইসলাম সাজুর ছেলে। তারা কোনাবাড়ীর পারিজাত হাউজিং এলাকার মামুনের বাড়ির ভাড়াটিয়া। 
 
জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহের ভালুকা থেকে তাদের আটক করা হয়। তাদের আজ আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। 

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার