ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে সুজন'র "নাগরিক সংলাপ" অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ৪:১৫
 "রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই" প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক "নাগরিক সংলাপ" অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩১ অক্টোবর) সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
 
সুজন'র ভোলা জেলা সভাপতি মো. মোবাশ্বের উল্যাহর সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়ক মো. জসিম জনি'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।সংলাপে বক্তারা বলেন, সুন্দর ব্যক্তিত্ব, পরিবার, সমাজ তথা রাষ্ট্র গঠন, উন্নয়ন, সুশাসন ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে শুদ্ধাচার কৌশল চর্চা অতীব গুরুত্বপূর্ণ। মানুষে মানুষে ভ্রাতৃত্ব তৈরিতে শুদ্ধাচারের ভূমিকা ব্যাপক। তাই নিজের সাথে সাথে পরিবারের সকলকে শুদ্ধাচার শেখাতে হবে। তাহলেই সমাজ তথা রাষ্ট্রে অনিয়ম, দুর্নীতি, অসাম্প্রদায়িকতা রোধ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব।
 
নাগরিক সংলাপে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ, সুজন'র ভোলা জেলা সাধারণ সম্পাদক নাসির লিটনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত