দোহারে চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান মোড়লের নির্বাচনী সভা অনুষ্ঠিত
দোহার পৌরসভার সাথে সীমানা জটিলতার কারনে দীর্ঘ ১১ বছর ধরে নির্বাচন স্থগিত ছিলো মাহমুদপুর ইউনিয়নে। দোহার নবাবগঞ্জের সাংসদ জনাব সালমান এফ রহমানের চেষ্টায় সীমানা জটিলতা অবসান হয়েছে। আর সীমানা জটিলতা অবসানের পর নির্বাচন দেখতে যাচ্ছে মাহমুদপুর ইউনিয়নবাসী। ঢাকার দোহার উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক নুরুজ্জামান মোড়লের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক করেছেন।
নুরুজ্জামান মোড়ল তার নির্বাচনী ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষকে সাধ্যমত সহায়তা করে যাচ্ছেন তিনি।
সমাজের জন্য তিনি উন্নয়নমূলক কাজের জন্য সকলের নিকট দোয়া ও এলাকাবাসীর সমর্থন প্রত্যাশা করেন চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান মোড়ল।
শনিবার ৩০অক্টোবর সন্ধ্যায় দোহার উপজেলার চর লটাখোলা ৬নং ওয়ার্ডে মাহমুদপুর ইউনিয়নের আনোয়ার বেপারীর বাড়িতে নির্বাচনী প্রচারনার উদ্দেশ্যে উঠান বৈঠক করেন চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান মোড়ল। উঠান বৈঠকে নুরুজ্জামান মোড়লের পক্ষে চর লটাখোলা এলাকার মাহমুদপুর ইউনিয়নের হাজার হাজার ভোটার ও সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার পাশে থেকে কাজ করবেন বলে অঙ্গীকার করেন এলাকাবাসী।
এসময় উঠান বৈঠকে বক্তারা বলেন, নুরুজ্জামান একজন সৎ, ভদ্র, সাহসী ও দানশীল ব্যাক্তি। তাকে আমরা চেয়ারম্যান নির্বাচিত করতে পারলে সে ইউনিয়নের জনগণের পাশে সবসময় থাকবে।
নুরুজ্জামান মোড়ল বলেন, আমি আপনাদের গ্রামেরই সন্তান, আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই এবং আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। বিগত দিনের কথা আপনারা সকলেই জানেন, এবার আমাকে আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানালে আমি অসম্পূর্ণ কাজ গুলো পূরণ করে দিবো ইনশা আল্লাহ। ।
মাহফুজুর রহমান মাহফুজ এর সন্চলনায় উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ডের সভাপতি মুসলেম উদ্দীন বেপারী, ৬ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার বেপারী, ৭ নং ওয়ার্ডের মেম্বার রাজ্জাক মুন্সি, ৭ নং ওয়ার্ডের সভাপতি আমজাদ হোসেন, নুরুজ্জামান মোড়লের পিতা আব্দুর কাদের মোড়ল, ফজর আলী মোল্লা ,ইউনুছ মাদবর ,আালিফ খান, রাজ্জাক মুন্সী, আফতাব উদ্দীন হাওলাদার, মাসুম, ইউসুফ, ছন্দু মোল্লা, মানিক, জয়নাল, বাদল বেপারী, জিল্লুর রহমান, জাহাঙ্গীর বেপারীসহ প্রমুখ ।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
Link Copied