ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ৩:৩৭
টাঙ্গাইল জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশ এর আয়োজনে গতকাল রাত সাড়ে ৭.০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে টাঙ্গাইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। তিনি বলেন সাংবাদিক ও পুলিশ একে অন্যের সহযোগী। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন টাঙ্গাইল জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রন করা, মাদক উদ্ধার, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানযট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা করতে আইনের শাসন বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা'সহ অন্যান্য সাংবাদিকগণ। এসময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ডিবি উত্তর ও দক্ষিণের অফিসার ইনচার্জ'সহ  জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। মতবিনিময় সভা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার