জুড়ীতে ইউপি নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা
২য় পর্যায়ে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ীতে আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী, ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন ও হাফিজুর রহমান।
মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তারা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় কর্মকর্তারা প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দেন।
প্রার্থীদের মধ্যে জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুম রেজা, জায়েদ আনোয়ার চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, গোয়ালবাড়ী ইউনিয়নের শাহাব উদ্দিন লেমন, আব্দুল কাইয়ুম, পূর্বজুড়ী ইউনিয়নের সালেহ উদ্দিন আহমেদ, আব্দুল কাদির, সাগরনাল ইউনিয়নের আব্দুল নূর, শাহীন আহমদ রুলন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও ৫ ইউনিয়নের বেশ কয়েকজন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী বক্তব্য প্রতিপক্ষের প্রতি বিভিন্ন অভিযোগ করেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied