মেয়াদ শেষের ২ বছরেও শেষ হয়নি টেকনিক্যাল কলেজের নির্মাণকাজ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণকাজ নির্ধারিত সময়ের দুই বছর চার মাস পরও শেষ হয়নি। নির্মাণকাজ বিলম্বিত হওয়ায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে নিয়ে জুড়ীবাসী যে স্বপ্ন দেখেছিল তা এখন অনেকটাই ফিকে হয়ে আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকারের ১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন প্রকল্পের আওতায় এ উপজেলায় সাবেক এমপি তৈমুছ আলীর নামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে নির্মিত হচ্ছে এ টেকনিক্যাল কলেজটি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমান সরকারের ২০১৭-১৮ অর্থবছরে বাস্তবায়িত এ কলেজের ওয়ার্কশপসহ পাঁচতলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণে ব্যয় ধরা হয় ১৫ কোটি ৪৭ লাখ টাকা। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এন এন্টারপ্রাইজ এটির নির্মাণকাজ পায়।
সূত্রমতে, ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তিতে ২০১৯ সালের জুন মাসে এ কলেজের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ের দুই বছর চার মাস পরও শেষ হয়নি নির্মাণ কাজ।
সরেজমিন দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিকরা কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাণ শ্রমিক বলেন, এ বছরের ১১ জুন এ কলেজের নির্মাণকাজ সরাসরি দেখতে এসে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মজিদ (৫০) জুড়ীতে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মূলত ঠিকাদারের মৃত্যুর কারণে অনেকদিন কাজ থমকে ছিল।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যানাজার রেজাউল ইসলাম বলেন, বিভিন্ন জটিলতায় আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে টেকনিক্যাল কলেজের নির্মাণ কাজ শেষ করতে পারেনি। বর্তমানে আমরা দ্রুত কাজ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করছি।
এ নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, বর্তমান সরকারের ১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন প্রকল্পের আওতায় জুড়ীতে কলেজটি নির্মিত হচ্ছে। আগামী বছর শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য ইতোমধ্যেই মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছি।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied