ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে বিনামূল্যে বিজ ও সার বিতরণ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ৪:২০
২০২০-২১ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রাজবাড়ীতে বিনামূল্যে ১ হাজার ৭০০ কৃষকের মাঝে রবি মৌসুমের বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
 
এ সময় ১ হাজার ৭০০ কৃষকের মাঝে সরিষা, সূর্যমুখী, গম, ভুট্টা, শীতকালিন পেঁয়াজ, মসুর, খেসারি, চীনাবাদাম ও মুগের বীজ ও সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৮ হাজার ৮৭০ কৃষককে এ বীজ ও সার দেয়া হবে।
 
বীজ ও সার বিতরণ শেষে ৫০ শতাংশ ভর্তুকির মাধ্যমে দুটি কম্বাইন্ড হারবেস্টার মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দিন সেক।
 
উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, আলেয়া বেগম। ‍এছাড়া প্রণোদনাপ্রাপ্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন