ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভয়াবহ আগুনে বাবুরহাট বাজারের ৩৫ দোকান ছাই


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-১১-২০২১ বিকাল ৭:৫৬

দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি মার্কেট নরসিংদীর বাবুরহাট বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৪টার পর বাজারের শাড়ির দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দেশের বৃহৎ পাইকারি কাপড়ের হাট বাবুরহাট বাজারে আজকে সাপ্তাহিক বন্ধ ছিল। হঠাৎ মঙ্গলবার বিকেলে বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদী বাজার ফায়ার স্টেশন ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দোকানগুলোতে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস থাকায় দ্রুত আগুনগুলো পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারে একটি শেডের প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে মাধবদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আমাদের ৮টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাজরের বাকি দোকানগুলো নিরাপদে আছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

জামান / জামান

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ