ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে জেলহত্যা দিবস পালিত


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ৩:২২

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের শ্রীপুর ভবনে বুধবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস পালিত হয়েছে। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের যৌথ আয়োজনে ওই অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করে তব‍ারক বিতরণ করা হয়। বেলা ১১টায় ভিপি আহসান উল্লাহর সঞ্চালনায় ও মুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জামিল হাসান দুর্জয়।

উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর উপজেলা স্বোচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুল ইসলাম সফিক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাহার হোসেন মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. নূরুজ্জামান শেখ, কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর স্বোচ্ছাসেবক লীগের সভাপতি মো. শামীম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কাওসার শেখ কামাল, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দলের সাথে বেঈমানী করা ব্যক্তিদের সমাজ, জাতি তথা দলও কখনো ক্ষমা করে না। ৩ নভেম্বরে যারা জাতীয় নেতাদের জেলে বন্দি অবস্থায় হত্যা করে কালো অধ্যায়ের সৃষ্টি করেছিল, জাতি তাদের ক্ষমা করেনি। ইতিহাস তার সাক্ষী। ভবিষ্যতেও এরকম আচরণ করা ব্যক্তিরা তাদের কৃতকর্মের ফল ভোগ করবে।

অনুষ্ঠানে শেষে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু ও জেলহত্যার শিকার নেতৃবৃন্দ ‍আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কমানায় দোয়া করা হয়। পরে তব‍ারোক বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার