মাসুদ সরকার : প্রক্সি দেয়া তার পেশা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক মাসুদ সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় মাসুদ যার বদলি হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেই জুলকারনাইনকেও আসামি করা হয়েছে। গত সোমবার চবির নিরাপত্তা দপ্তরের প্রধান (ভারপ্রাপ্ত) শেখ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন।
প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে মাসুদ জানায়, টাকার বিনিময়ে এর আগেও তিনি তিনবার অন্যের হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ চক্রের মূল হোতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র ওমর ফারুক। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল সরকার ও তার স্ত্রী সুলতানা রাজিয়া এ চক্রের সদস্য। চক্রের সদস্যরা প্রথমে ভর্তিচ্ছু শিক্ষার্থী খুঁজে বের করে। তারপর তার সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তি করে। সবশেষে ওই শিক্ষার্থীর চেহারার সঙ্গে কাছাকাছি মিল আছে, এরকম প্রক্সিদাতাকে দিয়ে পরীক্ষা দেওয়ানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মাসুদ গাইবান্ধার সুন্দরগঞ্জের দহবন্ধ ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে। তিনি কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে জুলকারনাইন গাইবান্ধার গোবিন্দগঞ্জের এ আর এম শরিফুল ইসলাম জর্জের ছেলে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, দুজনের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন (অপরাধ)-এর ৩ ধারায় মামলা করা হয়েছে। এদের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাসুদকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। আরেক আসামি জুলকারনাইন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে। মাসুদের ফেসবুক আইডি ও মোবাইলের বিভিন্ন বিষয় চেক করা হয়। এ সময় অসাধু উপায়ে পরীক্ষা দেওয়া এবং এর বিনিময়ে টাকা লেনদেনের প্রমাণ পাওয়া যায়।
এর আগে গত রোববার ১০ হাজার টাকার চুক্তিতে জুলকারনাইনের বদলি হয় চবির পরীক্ষায় অংশগ্রহণ করে মাসুদ। পরীক্ষার সময় প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে তার চেহারা অমিল দেখলে হল পরিদর্শক জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে মাসুদকে আটক করে চবির প্রক্টরিয়াল বডি। এরপর রোববার রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।
এমএসএম / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২