গোয়ালন্দে নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় বহিষ্কার হলেন সদ্য আওয়ামী লীগ নেতা
আসন্ন ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদ্য সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়াকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিপ্লব ঘোষ বলেন, মোহাম্মদ আলী মিয়া দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ছোট ভাকলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, যে কারণে সংগঠনের গঠনতন্ত্রে ৪৭(১১) অনুচ্ছেদ মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোস্তফা মুন্সি জানান, মোহাম্মদ আলী মিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। আমরা মেনে নিয়ে তাকে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করি।
তিনি আরো বলেন, মোহাম্মদ আলী মিয়া ইতোমধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছেন। এখন ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। সে কারণে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মিয়া জানান, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় দল। সে দলের প্রতি আমার শ্রদ্ধা আছে। আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ ভালোবাসি। ইউপি নির্বাচনে দলীয়ভাবে কেন্দ্রে আমার নাম পাঠানো হয়নি, যে কারণে আমার সমর্থকদের মনে একটি চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। ছোট ভাকলা ইউনিয়নবাসীর কাছে আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমি বিশ্বাস রাখি ইউপি নির্বাচন যদি সুষ্ঠু ও সুন্দর হয় তাহলে আমার বিজয় নিশ্চিত। আমি আনারস প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছি।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক