ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে যুবমহিলা লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩-১১-২০২১ বিকাল ৫:২৫
গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী ৭ নং ওয়ার্ড যুবমহিলা লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকেলে ৭নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ আয়োজন করে অত্র ওয়ার্ড যুবমহিলা লীগ।
 
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কোনাবাড়ী থানা যুবমহিলা লীগের সভাপতি কামরুন্নাহার মুন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কাউসার আহমেদ।
 
ময়না আক্তারের সঞ্চালনায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান পরান,  সিনিয়র সহ-সভাপতি জয়নুদ্দিন খান, কোনাবাড়ী থানা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক আঁখি ইসলাম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শাহিনুর আক্তারসহ যুবমহিলা লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলেদেন অতিথিরা। 

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার