নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩
নরসিংদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমির হোসেন (৪৫), আশরাফুল (২২) ও খুশি বেগম (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহর দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সকালে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত হন। এছাড়াও গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতরা নরসিংদী সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তানভীর আহাম্মদ বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে।
জামান / জামান
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা
বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা
রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি
মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪