রাজবাড়ীতে সপ্তাহব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু
‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’- এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সারাদেশসহ রাজবাড়ীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন- রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, হেদায়েত আলী সোহরাব। এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনাসহ দুর্যোগে মানুষের সেবা করে যাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। সাহসী এই কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
Link Copied