ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে স্কুলছাত্রীকে প্রেমের জালে ফাঁসানো কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২১ বিকাল ৫:৩২

ভোলার লালমোহনে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের জালে ফাঁসানো সেই কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত লালমোহন পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন শাহাবুদ্দিন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার জনগণ লালমোহন বাজার চৌরাস্তায় এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহাবুদ্দিন একজন নারীলোভী ও সন্ত্রাসী।  তিন বিয়ের পরও এলাকার স্কুল পড়ুয়া মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এবং গত সোমবার ওই ছাত্রীকে নিয়ে উধাও হয়েছিল সে। এ নিয়ে থানায় অভিযোগ পরবর্তী মেয়েকে ফিরে পেলেও শঙ্কা কাটেনি স্কুলছাত্রীর বাবা ইউসুফ ও তার পরিবারের। শাহাবুদ্দিনের ৫ ভাইয়ের মধ্যে সকলেই নারীলোভের সাথে সাথে মাদক, জুয়া, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত। এ পরিবারের অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। সে নিজে যেমন ৩ বিয়ে করেছে, তার আরো দুই ভাইও তিনটি করে বিয়ে করেছে।

তারা ‍আরো বলেন, তবুও ওই পরিবারের নারীর লোভ কাটেনি। তাই ইউসুফের পরিবারের মতো যাতে আর কোনো পরিবারকে অপমান ও হেনস্তার শিকার হতে না হয়, তাই শাহাবুদ্দিন ও তার পরিবারকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন মানববন্ধনে উপস্থিত জনতা।

পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজাদ, ৩নং ওয়ার্ডের শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজভীর সাগর ও স্কুলছাত্রীর বাবা ইউসুফ ও মাসহ আরো অনেকে মানববন্ধনে ‍উপস্থি ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিরোধের কারণে এবং তার রাজনৈতিক জীবন ধ্বংসসহ হেয় করার জন্য একটি চক্র মানববন্ধন করেছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত