সাত কলেজের ভর্তিযুদ্ধ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। সকাল ১০ টা থেকে ‘বাণিজ্য’ ইউনিট পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এ ভর্তিযুদ্ধ। পরীক্ষা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
এ বছর তিন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ১ লাখ শিক্ষার্থী। এর মধ্যে ‘কলা ও সমাজিক বিজ্ঞান ’ ইউনিটে ৩০ হাজারের বেশি , ‘বাণিজ্য’ ইউনিটে ২৪ হাজারের বেশি এবং ‘বিজ্ঞান’ ইউনিটে প্রায় ৪৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।আজ ‘বাণিজ্য’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর আগামীকাল মঙ্গলবার 'বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষা হবে। ১৩ নভেম্বর ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এই ইউনিটে শুধু কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।৭ কলেজে মোট আসন সংখ্যা ২৬,১৬০। বাণিজ্য ইউনিটে মোট আসন সংখ্যা ৫,৩১০ এবং কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১৪,৩৫০।বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরা বাণিজ্য এবং কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটে দশ শতাংশ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। বাণিজ্য ইউনিটের শিক্ষার্থীরা কলাও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাঁচ শতাংশ শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ২০ নম্বর থাকবে। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ১০০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা হবে না। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।
এমএসএম / এমএসএম
নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় : ববি হাজ্জাজ
রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ
একাদশ শ্রেণির ভর্তি: প্রথম পর্যায়ের ফল প্রকাশ আজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন
জাককানইবি ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ভিসির বক্তব্য ‘অসত্য ও বিভ্রান্তিকর’, প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি সিকৃবির উপ-পরিচালকের
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর মাসুদুর রহমানের
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন: সভাপতি রাজিব, সম্পাদক বাপন
কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব
Link Copied