ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় পথরোধ করে পিতা-পুত্রকে মারপিটের ঘটনায় আটক ১


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২১ দুপুর ৩:৫৪

নওগাঁর মান্দায় পূর্বশত্রুতার জের ধরে পিতা-পুত্রকে পথরোধ করে মারপিট ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আসামি করে আহতের চাচাতো ভাই ইমরান হোসেন মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান মামলার ১নং আসামি রফিকুলকে আটক করে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করেছেন। আটককৃত রফিকুল ইসলাম কুসুম্বা ইউপির বড় বেলালদহ গ্রামের ইয়াদ আলী মণ্ডলের ছেলে।

এ বিষয়ে মান্দার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, মারপিটের ঘটনায় দিন রাতেই আহতের চাচাতো ভাই ইমরান হোসেন একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ১নং আসামি রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৭ মাস পূর্বে আহত বাবুল হোসেনের শিশুপুত্র বাসারুলকে মারপিটের ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন দ্বারা ৩ নভেম্বর সকালে হামলার শিকার হন পিতা-পুত্র।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬