বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যশোর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যশোর জেলা শাখার উদ্যোগে রেলস্টেশন চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নির্মল রন্জন গুহ। তিনি তার বক্তব্যে সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলেন। সংগঠনের নেতাকর্মীদের করোনাকালের মতো সব সময় মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২৫৫৩ ডলার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। এই বিশাল উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত কঠিন ষড়যন্ত্রে লিপ্ত। আসুন আমরা সকলে মিলে এই কুলাঙ্গারদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখি এবং এদের বাংলার মাটি থেকে উৎখাত করি।
এ সময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি শামীম শাহারিয়ার, নির্মল চ্যাটার্জি, আব্দুল অলিম ব্যাপারী, সালেহ মো. টুটুল ও কৃষিবিদ আব্দুস সলাম, যুগ্ম-সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু ও শাহ জালাল মুকুল, আইন বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিন্টু, যশোর জেলার সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মিলন।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied