নিকরাইল ইউপি চেয়ারম্যান মতিন সরকারের নির্বাচনী পথসভা
সারাদেশে ধাপে ধাপে চলছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুরেও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা করেছে উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার। শুক্রবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কের নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি বাজার থেকে শুরু করে সিরাজকান্দি বাজারে এসে পথসভার মিছিলটি শেষ হয়। পরে সিরাজকান্দি বাজারেই সংক্ষিপ্ত পথসভা করেন তিনি।
এ সময় চেয়ারম্যান মতিন সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে পথসভায় বক্তব্য রাখেন- নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক তালুকদার, রাজ্জাক তালুকদার, মোজাফফর রহমান মুছা, লিটন সরকার, যুগ্ম-সম্পাদক ও ইউপি সদস্য মো. করিম প্রমুখ।
এছাড়াও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এরশাদ মিয়া ও মো. মুর্তজা, ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনতা পথসভায় অংশ নেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’