পরিবহন ধর্মঘটে বিপাকে সাত কলেজের ভর্তি পরীক্ষার্থীরা
জ্বালানি তেলের দাম কমিয়ে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। এর ফলে শুক্রবার সকাল থেকেই চলছে সারাদেশে এক প্রকার অঘোষিত ধর্মঘট। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে ভর্তি পরীক্ষা চলছে। রাস্তায় বের হয়ে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন সড়কে ধর্মঘটের কারণে টার্মিনাল থেকে কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না। এতে ঢাকার সড়ক অনেকটাই ফাঁকা, বড় গাড়ি না চললেও সড়কে দেখা গেছে ছোট ছোট যানবাহন, বিশেষ করে সিএনজি, অটোরিকসা চলতে দেখা গেছে। আবার কিছু জায়গায় বিআরটিসি বাসও চলতে দেখা গেছে। রাজধানীর প্রতিটি স্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছেন সাত কলেজের ভর্তি পরীক্ষার্থীরা।
সাত কলেজের ভর্তি পরীক্ষার্থী তানজিলা আক্তার (দিনা) জানান, আমার ভর্তি পরীক্ষার সিট পড়েছে ইডেন মহিলা কলেজে কিন্তু আমার বাসা কোনাবাড়ী। এমতাবস্থায় আমি খুব বিপদে পড়েছি কোনাবাড়ী থেকে ইডেন কলেজে আসতে। এমনিতেই অনেক ভোরে বাসা থেকে বের হতে হয়েছে। কোনো গাড়ি না থাকায় আমাকে সিএনজি করে কোনাবাড়ী থেকে আব্দুল্লাপুর আসতে হয়েছে। আব্দুল্লাহপুর থেকে সিএনজি পরিবর্তন করে আবার আরেকটি সিএনজি করে ইডেন কলেজে আসতে হয়েছে। গাজীপুরের সিএনজি ঢাকায় প্রবেশ করতে না পারায় আমাকে ডাবল সিএনজি ব্যবহার করতে হয়েছে। ফলে আমাকে অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে। আমার বাবা গার্মেন্টসের চাকরিজীবী। অল্প বেতনে চাকরি করেন। এমতাবস্থায় অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে।
সোনালীর এসি পরিবহনের ড্রাইভার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়লেও ভাড়া সমন্বয় করা হয়নি। ভাড়া না বাড়ানো হলে পরিবহন মালিক সমিতি রাস্তায় গাড়ি নামাবে না।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ জানান, তেলের দামের সঙ্গে বাস ভাড়া বৃদ্ধি না করলে মালিকরা গাড়ি চালাবে না। কারণ এতে মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, রোববার মিটিং হওয়ার কথা রয়েছে।
এমতাবস্থায় বাধ্য হয়ে নানা উপায়ে কেন্দ্রে এসে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পরীক্ষার্থীরা। রিকসা, সিএনজি বা ব্যক্তিগত গাড়িতে এসেছেন পরীক্ষার্থীরা। এ সময় দ্বিগুণ ভাড়া দিয়ে ও কেন্দ্রে পৌঁছাতে দেখা যায়। এতে ক্ষোভ জানিয়েছেন প্রার্থী ও অভিভাবকরা।
এমএসএম / জামান
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন