ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতীবান্ধায় কাঁচামাল ব্যবসায়ীদের মানববন্ধন


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ২:৫৩

লালমনিরহাটের হাতীবান্ধায় আড়তে দুর্ধর্ষ চুরি করে ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল ইসলামকে হত্যার হুমকি দেয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কাঁচামাল ব্যবসায়ীরা। এতে চুরির সাথে জড়িত মূল হোতা লুৎফর রহমান লাদেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। রোববার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ গেটে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মানববন্ধনে অংশ নেন।

এদিকে, মানববন্ধন শেষে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি জমা দেন কাঁচামাল ব্যবসায়ীরা।

মানবন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান দুলাল মিয়া, কাঁচামাল ব্যবসায়ী মমিনুর রহমান, আ. কুদ্দুস, মাহবুল ইসলাম, মহসিন আলী ও মৎস ব্যবসায়ী নাসির প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার ভোরে মুক্তিযোদ্ধা বাজারের শাহিন বাণিজ্যালয় কাঁচামালের আড়ত থেকে প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা চুরির অভিযোগে লুৎফর রহমান লাদেন, হৃদয় ও হাতেম আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তকারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন