ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নতুন করে ১২-১৭ বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম গ্রামপর্যায়ে পৌঁছে গেছে : স্বাস্থ্যমন্ত্রী


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ৩:৩১
নতুন করে ১২-১৭ বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম গ্রামপর্যায়ে পৌঁছে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. জাহিদ মালেক স্বপন। রোববার (৭ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফার্মাসি‍উটিক্যালস কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
এ সময় তিনি বলেন, প্রত্যেক মাসে ভ্যাকসিন কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। এই মাসেই আশা করি তিন কোটি ডোজ দেয়া যাবে। 
 
মন্ত্রী আরো বলেন, একজন দিয়ে দেশে করোনায় মৃত্যু শুরু হয়েছিল, গতকালই আমরা সেই একজনে ফিরেছি। এতদিন পর হলেও ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে মৃত্যু একে নেমে এসেছে।
 
এর আগে ডিবিএল ফার্মাসি‍উটিক্যালস ফ্যাক্টরিতে অনুষ্ঠান যোগ দিয়ে মন্ত্রী ঔষধ শিল্পে তাদের যাত্রাকে স্বাগত জানান।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ড. হাবিব-ই মিল্লাত, ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. আবুল বাশার, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এমএ ওয়াহেদ।
 
অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জব্বার বলেন, টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষই গ্রুপের মূলমন্ত্র। বিশ্বমানের ওষুধ উৎপাদনের মাধ্যমে কেবল দেশবাসীর জন্য নয়, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার