ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জায়ফরনগরে নৌকার প্রার্থীকে জেতাতে মরিয়া আওয়ামী লীগ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৭-১১-২০২১ বিকাল ৫:৩৮

জমে উঠেছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ ইউপির নির্বাচন। স্থানীয় সরকারের অধীনে দ্বিতীয় ধাপের ১১ নভেম্বরের নির্বাচনে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের প্রার্থী ও সমর্থকরা নির্ঘুম রাত কাটাচ্ছে প্রচার প্রচারণায়। ঝড় উঠেছে চায়ের কাপে। চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচারনায় কোমর বেঁধে মাঠ চষে বেড়াচ্ছেন। ব্যস্ত সময় পার করছেন পথসভা ও গণসংযোগের মাধ্যমে। পোষ্টার ও ব্যানারে চেয়ে গেছে ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম। 

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দলীয়ভাবে হওয়ায় বেশ জমেছে। কয়েকটি ইউনিয়নে আওয়ামীলীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকলেও এ ইউনিয়নে কোন বিদ্রোহী প্রার্থী নেই। প্রার্থীদের পক্ষে চলছে বিভিন্ন শ্লোগানে মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, স্থানীয় ওয়েব পোর্টাল গুলোতেও চলছে ডিজিটাল প্রচারণা।

এদিকে আগামী ১১ নভেম্বরের নির্বাচনে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন সকল ইউনিয়নের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। ফলে উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে সদর এ ইউনিয়নের বেশ কদর রয়েছে। অত্র ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা  করছেন। এরা হচ্ছে আওয়ামীলীগের মনোনিত (নৌকা প্রতীক) জায়েদ আনোয়ার চৌধুরী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) ও বর্তমান চেয়ারম্যান (ঘোড়া) গতবারের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে জয় লাভ করা মাসুম রেজা।

বিগত ২০১৬ সালের নির্বাচনে জায়ফরনগর ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়। সে নির্বাচনে নৌকার প্রার্থী নজমুল ইসলাম ১২২২ ভোট পেয়ে চতুর্থ হন। গত নির্বাচনে নৌকার ভরাডুবি হওয়ায় এবারের নির্বাচনে নৌকাকে জেতাতে মরিয়া আওয়ামীলীগ নেতারা। নৌকা প্রতীকের প্রার্থী জায়েদ আনোয়ার চৌধুরী নেতাকর্মীদের নিয়ে এলাকার প্রত্যেক ভোটারের কাছে চষে বেড়াচ্ছেন। জায়েদ আনোয়ার কে জেতাতে ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখা, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ কমিটি গঠন করে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছে। নেতারা দলীয় প্রার্থী কে নিয়ে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় গনসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন।
জায়ফরনগর ইউনিয়নের নৌকার প্রার্থী জায়েদ আনোয়ার চৌধুরী বিভিন্ন সভায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান।
এ বিষয়ে আলাপকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ বলেন, জায়ফরনগর সহ উপজেলার ৫ টি ইউনিয়নের নৌকার প্রার্থীকে জেতাতে  ইতিমধ্যে আমরা উঠান বৈঠক ও  গনসংযোগ করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামী ১১ নভেম্বর জনগণের ভোটে নৌকার পক্ষে রায় আসবে।

জামান / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী