লালমোহনে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
ভোলার লালমোহনে ৪২ পিস ইয়াবাসহ মো. বাবলু (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৭ নভেম্বর) বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ানীগ্রাম চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। বাবলু পৌরসভার ৫নং ওয়ার্ডের মো. কামালের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. বাবলুকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় আটক বাবলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied