ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

জায়ফরনগরে চমক দেখাতে পারেন হাবিব


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ২:৩

আগামী ১১ নভেম্বর হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ইউপি নির্বাচন। স্থানীয় সরকারের অধীনে দ্বিতীয় ধাপের এ নির্বাচনে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের প্রার্থী ও সমর্থকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রচার-প্রচারণায়। ইউনিয়নের সবত্র চায়ের কাপে ঝড় উঠেছে। চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচারণায় কোমরবেঁধে মাঠ চষে বেড়াচ্ছেন। ব্যস্ত সময় পার করছেন পথসভা ও গণসংযোগের মাধ্যমে। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম।

এদিকে, আগামী ১১ নভেম্বরের নির্বাচনে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন সকল ইউনিয়নের মধ্যে অতিগুরুত্বপূর্ণ ইউনিয়ন। ফলে উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে সদর এ ইউনিয়নের বেশ কদর রয়েছে। অত্র ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত জায়েদ আনোয়ার চৌধুরী (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব (আনারস), গতবারের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করা স্বতন্ত্র প্রার্থী মাসুম রেজা (ঘোড়া) ‍এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুহেল আহমেদ (হাতপাখা)।

এ ইউনিয়নের নির্বাচনের চার প্রার্থীর মধ্যে আনারস নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব এখন পর্যন্ত সবদিক দিয়ে এগিয়ে আছেন। ইউনিয়নের ভোটারদের কাছে হাবিবুর রহমান হাবিব (বিএ) শিক্ষিত প্রার্থী হিসেবে পরিচিত। আনারস প্রতীক নিয়ে ইতোমধ্যে তিনি প্রচার-প্রচারণায় সাড়া ফেলে দিয়েছেন। ইউনিয়নের সকল ওয়ার্ডেই আনারস প্রতীক ভোটারদের মন জয় করতে সচেষ্ট হয়েছে।

ভোটারদের সাথে আলাপ‌ করে জানা যায়, এ ইউনিয়নে হাবিবুর রহমান হাবিবের বিশাল ভোট ব্যাংক রয়েছে। নিজস্ব ভোট ব্যাংকের পাশাপাশি পুরো ইউনিয়নে আনারস প্রতীকের ভোট রয়েছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আনারস প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন হাবিবুর রহমান হাবিবসহ তার কর্মী-সমর্থকরা‌।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব (আনারস) বলেন, আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এই নির্বাচনে আমি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশা আল্লাহ ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে এ ইউনিয়নকে পুরো জেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে জনগণকে সাথে নিয়ে কাজ করব। আমার স্বপ্ন রয়েছে, বিশেষ পরিকল্পনা রয়েছে হাকালুকি হাওরপাড়ের এই ইউনিয়নটি নিয়ে, যেখানে কাঙ্ক্ষিত কোনো উন্নয়নই হয়নি। উপজেলার অন্যান্য ইউনিয়নের রাস্তাঘাটের সঙ্গে তুলনা করলে আমাদের জায়ফরনগর ইউনিয়ন অনেক পিছিয়ে রয়েছে। অনুন্নত এ অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, সাঁকো ইত্যাদি অনেককিছুরই অভাব রয়েছে। নির্বাচিত হওয়ার পর এসব সমস্যার সমাধান অগ্রাধিকারভিত্তিতে করা হবে। তাই ইউনিয়নবাসীর নিকট আমার প্রত্যাশা, দলমত নির্বিশেষে আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এমএসএম / জামান

দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী

কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী

পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম