ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৮-১১-২০২১ বিকাল ৫:১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। ঘাটাইল উপজেলার ধলাপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় ঘাটাইল-ধলাপাড়া সড়কে সোমবার (৮ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর এবং মৃত রমজান আলীর ছেলে সাঈম। তারা ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ধলাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া জানান, ওই তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চালানোর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী নিহত হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, মোটরসাইকেল আরোহী ৩ এসএসসি পরীক্ষার্থী বেপরোয়া গতির কারণে গাছের সঙ্গে ধাক্কায় নিহত হয়েছে। দুর্ঘটনার পর ওই তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান স্বজনেরা।

ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক বলেন, এ ধরনের দুর্ঘটনা পরিবারের জন্য খুবই দুঃখজনক।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার