শৈলকুপার নাগপাড়া যুবমিলন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন করলেন এমপি আব্দুল হাই
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাগপাড়া যুবমিলন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন করেছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। আজ সোমবার (৮ নভেম্বর) দুপুরে এ নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল হাই এমপি বলেন, প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার হিসেবে বাংলা গড়ে তুলতে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতায় নাগপাড়া যুবমিলন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের উদ্বোধন করা হলো। এভাবে আমরা ঝিনাইদহ জেলাসহ শৈলকুপা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, সড়কের কাজসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি এবং আমরা যাতে শৈলকুপা উপজেলায় আরো উন্নয়ন করতে পারি সেজন্য কাজ অব্যাহত রেখেছি।
এ সময় শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার শেফালী বেগম, জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, সারুটিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মামুন, জেলা ও উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন ভবনে পাঠদানের সুযোগ পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা আনন্দিত।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু