ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৮-১১-২০২১ রাত ৮:৪৫
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল পুলিশ লাইনস্ অডিটোরিয়ামে ৮ নভেম্বর সোমবার এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। 
সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, পুলিশ লাইনস্ এর আর আই, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল গফুর, আব্দুল কুদ্দুস, মোঃ শরিফুল ইসলাম, বিউটি আক্তার, আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ও এএস আই নুর আলম সিদ্দিকী'সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক তানজিয়া আক্তার। এবারের এসএসসি পরীক্ষায় টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের ২৬৯ জন, ব্যবসায় শিক্ষায় ৩৭ জন ও মানবিক বিভাগের ৪২ জন সহ মোট ৩৪৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।  

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার