ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কচুয়ায় প্রবাসীর আমের বাগান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা


কচুয়া প্রতিনিধি photo কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২১ রাত ৮:৫২

কচুয়ায় রবিবার গভীর রাতে বালিয়াতলী গ্রামে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়েছে ওমান প্রবাসী জাকির হোসেন বাবুলের আমের বাগান। খবর পেয়ে প্রায় ঘন্ট্যাব্যাপী চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ততক্ষণে ওই বাগানের সবগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে ৭ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ বাগান মালিক জাকির হোসেন । 
কৃষক জাকির হোসেন বাবুল বলেন, কয়েক বছর ধরে আমি ৭২ শতাংশ জমিতে মিশ্র ফলের বাগান করে আসছি। রাজশাহী জাতের আম গাছ ও জলপাইসহ ২৫০টি ফলজ গাছ রয়েছে। শত্রুতার জের ধরে কে বা কাহারা রবিবার রাতে আগুন দিয়ে আমার পুরো বাগান পুড়িয়ে দিয়েছে। এতে বাগানে থাকা প্রায় ২৫০ আম গাছসহ বিভিন্ন জাতের ফলজ গাছ পুড়ে যায়। 
এদিকে খবর পেয়ে গতকাল সোমবার কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় কর্মকর্তারা বলেন, জাকির হোসেন বাবুলের আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি কথা স্বীকার করে জানান, জাকির হোসেন পুনরায় ফলের বাগান করতে চাইলে কৃষি অফিসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার করা হবে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক জাকির হোসেনের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

কচুয়া: কচুয়ার বালিয়াতলী গ্রামে প্রবাসী জাকির হোসেন বাবুলের আমের বাগান আগুন দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।  

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ