ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে পোশাক কারখানায় আগুন : ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ১১:১৯
গাজীপুরের কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কের শরিফ মেডিকেলের বিপরীত পাশে মিনি জার্সি নীট ফ্যাশন লি. নামক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। এতে পুড়ে গেছে কারখানার মালামাল। গতকাল মঙ্গলবার (৮ জুন) রাত ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে  জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, কালিয়াকৈরের ২টি ইউনিট ও ডিবিএলের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 
 
গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, টিনশেডের মিনি জার্সি নীট ফ্যাশন লি. নামক কারখানায় আগুনের সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
 
এদিকে, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এবং স্থানীয় জনপ্রতিনিধি।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার