টাঙ্গাইলে র্যাবের অভিযানে ট্রাকভর্তি ৭৩ বস্তা সরকারি চালসহ আটক ২
টাঙ্গাইলে র্যাব-১২-এর অভিযানে কালোবাজারির সময় ট্রাকভর্তি ৭৩ বস্তা সরকারি চাল উদ্ধারসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (৮ নভেম্বর) রাতে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারে গোপন সংবাদের ভিক্তিতে চোরাচালানবিরোধী একটি অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় মৃত রমজান আলীর ছেলে সেকান্দারের (৪০) পাটের গুদামঘর হতে ৭৩ বস্তা চাল (২.২ মেট্রিক টন) ট্রাকসহ আটক করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল র্যাব-১২-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে.কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারে সোমবার রাতে সেকান্দারের পাটের গুদামঘরের ভেতরে চোরাচালানবিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের আভিযানিক দল কালোবাজারির উদ্দেশ্যে পাচারের সময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার করে। প্রতি বস্তা চালের ওজন ৩০ কেজি। উক্ত পাটের গুদামে রক্ষিত অবস্থায় ২৩ বস্তা ও মিনিট্রাকে ৫০ বস্তা চাউল পাওয়া যায়। অভিযানকালে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের মৃত আবুল হোসেন মণ্ডলের ছেলে আব্দুল আজিজ (৬০) ও ছিলিমপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. সোহেলকে (২৮) চোরাচালালির সাথে জড়িত থাকায় আটক করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানায়, সরকার কর্তৃক নামমাত্র ১০ টাকা মূল্যে গরিব-দুখীদের জন্য সরবরাহকৃত চাল বেশি মুনাফার আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুদ করে বেশি দামে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের নিকট বিক্রি করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫(২) ধারায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, প্রতিষ্ঠালগ্ন হতেই খুন, ধর্ষণ, অপহরণ, জঙ্গি দমন, ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং অবৈধ মাদক ব্যবসা ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে র্যাব। তাই এ ধরনের যে কোনো কর্মকান্ড চোখে পড়ার সাথে সাথে আমাদের অবহিত করবেন। আপনাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’