পশ্চিমজুড়ী ইউপিতে আজ যাচ্ছে না ব্যালট
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউপিসহ দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। বুধবার (১০ নভেম্বর) উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিয়ম অনুযায়ী ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পশ্চিমজুড়ী ইউনিয়নে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে ভোটের দিন সকালে। স্থানীয় সরকারের অধীনে দ্বিতীয় ধাপের এ নির্বাচনে উপজেলার বাকি ৪টি ইউপির ভোটকেন্দ্রে বুধবার বিকেলের মধ্যে নিবাচনী সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউপিতে ৯২ হাজার ৮৮১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব ভোটারের জন্য ৪৯টি কেন্দ্র ও ২৪১টি বুথ তৈরি করা রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নে ব্যালট পেপার ভোটের দিন সকালে পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে নির্বিঘ্নে ভোট আয়োজনের সব প্রস্তুতিই নেয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য ও নির্বাহী ও বিচারিক হাকিমরা রয়েছেন নির্বাচনী এলাকায়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের নির্দেশনা দেয়া হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, সেখানে যাতে নেতিবাচক কিছু না ঘটে সে প্রস্তুতি আমাদের আছে।
এমএসএম / জামান
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু