রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় শত শত যানবাহন
দেশের ব্যস্ততম নৌরুট হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। এতে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। পরিবহন ধর্মঘট শেষ হওয়ার পর অতিরিক্ত গাড়ির চাপ ও ফেরি সংকটের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঘাটসংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপেক্ষমাণ এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। আর এসব পণ্যবাহী ট্রাকের ফেরির নাগাল পেতে সময় লাগছে ২৪ থেকে ৪৮ ঘণ্টা। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও সহকারীদের।
বুধবার (১০ নভেম্বর) সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকায় গাড়ির লম্বা লাইন তৈরি হয়। এতে গোয়ালন্দ মোড় ও ঘাট এলাকায় ৭০০’র বেশি গাড়িকে আটকে থাকতে দেখা যায়।
এলাকায় গিয়ে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার এলাকা এবং ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরো চার কিলোমিটারসহ মোট ৮ কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
এদিকে, খোলা আকাশের নীচে দীর্ঘ সময় অপেক্ষা করে পণ্যবাহী ট্রাকচালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আশপাশে খাবার হোটেল, গোসল, টয়লেটের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। এছাড়াও সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করে তাদের যেমন খরচ বাড়ছে, তেমনি সময়মতো পণ্য ডেলিভারি না দিতে পেরে মহাজনদের কাছেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক আইনাল ব্যাপারী বলেন, ২৪ ঘণ্টা হয়ে গেল গোয়ালন্দ মোড়ে আটকে আছি। আশপাশে কোনো খাবার হোটেল নেই, নিরাপদ পানির ব্যবস্থা নেই, টয়লেটর ব্যবস্থা নেই। এখানে আটকে থেকে আমাদের যেমন ভোগান্তি বেড়েছে, তেমন খরচও বেড়ে যাচ্ছে।
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, পরিবহন ধর্মঘট শেষ হওয়ার পর ঘাটে অতিরিক্ত গাড়ির চাপ বেড়েছে। পাশাপাশি ফেরি স্বল্পতার কারণে ঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। তবে পচনশীল পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাস অগ্রাধিকারভিত্তিতে পার করা হচ্ছে। বর্তমানে এই রুটে ১৭টি ফেরি চলাচল করছে বলেও জানিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
Link Copied