ভূঞাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন শনিবার
দীর্ঘ কয়েক বছর পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় এ সম্মেলন শুরু হবে। এ উপলক্ষে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চলছে মঞ্চসহ নানা আয়োজনের কাজ। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিকী সম্মেলনকে ঘিরে উপজেলাজুড়ে বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার লাগানো ও প্রচারণার কাজ চলছে। এর আগে সম্মেলনকে সফল করতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতিমূলক আলোচনা করেছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আগামী শনিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করবেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। এতে প্রধান অতিথি থাকবেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনির। প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে সভাপতিত্ব করবেন মো. আনোয়ার হোসেন মিন্টু অ্যাডভোকেট। সঞ্চালনা করবেন ইউপি সদস্য আবুল কালাম ও আব্দুল মোমেন সরকার।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ মোবাশ্বের চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন- কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান মোল্ল্যা, বন ও পরিবেশ বিষয়ক সস্পাদক আহাম্মদ উল্লাহ জুয়েল, ২নং সদস্য ডা. আব্দুস সালাম প্রামাণিক, নাবিলা নুহাত চৈতি, রফিকুল ইসলাম রফিক।
বিশেষ বক্তা হিসেবে থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। আমন্ত্রিত অতিথি থাকবেন- টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, ভূঞাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও প্রয়াত চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেটের সহধর্মিণী মোছা. নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাধারণ সম্পাদক তাহেরুর ইসলাম তোতা প্রমুখ।
আরো উপস্থিত থাকবেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিফ নূর মিনি, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নিকরাইল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied